শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামী-স্ত্রীর মৃত্যু

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে’ দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুই ঘণ্টার ব্যবধানে মারা যান তারা।

নিহতরা হলেন- আব্দুল করিম (৩০) ও মোছা. খাদিজা আক্তার (২৫)। এই ঘটনায় তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ২০ এপ্রিল (বুধবার) রাত রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন ওই তিনজন। তাদের পরিবার দাবি করছেন, এই বিস্ফোরণ ফ্রিজের কম্প্রেসার থেকে হয়েছে। তবে পুলিশ ও তিতাস গ্যাস জানিয়েছে, ফ্রিজের কম্প্রেসার নয় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাত চারটা ও স্বামী ভোর ছয়টার দিকে মারা যান।

আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিলো। আর তার স্ত্রী খাদিজা আক্তার দগ্ধ হয়েছিলেন ৯৫ শতাংশ। আর তাদের মেয়ের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

নিহতের ভাই কামাল হোসেন বলেন, আমার ভাইয়ের একটি মুদির দোকান রয়েছে। তাদের বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

 

 

সম্পর্কিত খবর