শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

লঞ্চে অতিরিক্ত যাত্রী নয়, চাপ সামলাতে ডাবল ট্রিপ: প্রতিমন্ত্রী

ঈদ যাত্রায় লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না, যাত্রীর চাপ সামলাতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২৪ এপ্রিল) ঢাকার সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, লঞ্চে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া যাবে না। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। সময়মতো লঞ্চ ছেড়ে যাবে। বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ যারা কাজ করছেন, তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছেন সবাই।

ঝুঁকি নিয়ে লঞ্চে ভ্রমণ না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকি নেওয়ার থেকে জীবন অনেক মূল্যবান।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ-সেক্টরের উন্নয়নে কাজ করছেন। আগামী ২০২৫-২৬ সালে আরও নিরাপত্তার সঙ্গে যাত্রী পারাপার করতে পারবো।’

খালিদ মাহমুদ বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টুচক্র সক্রিয় রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নৌপ্রতিমন্ত্রী।

করোনা পরিস্থিতির দু’বছর পর সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করতে নিরাপত্তা নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের সময়ে লঞ্চ বার্থিং করে ফেলবে। নির্দেশনা মেনে লঞ্চ চলবে।

এতিন প্রতিমন্ত্রী লঞ্চ মালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি ঈদ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর