শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নূরুজ্জামান

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

রোববার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট অধ্যাপক ড. জহতে আরসলানের আমন্ত্রণে শনিবার (২৩ এপ্রিল) পাঁচদিনের সফরে দেশটিতে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সফরকালে তিনি আঙ্কারায় তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৩ থেকে ২৯ এপ্রিল তুরস্কে অবস্থান করবেন। তাঁর বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন গত ১৯ এপ্রিল জারি করা হয়।

সম্পর্কিত খবর