শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

ঝড়ে স্পিডবোট ডুবি, আরও এক শিশুর লাশ উদ্ধার

সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উড়িরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্পিডবোট ডুবির ঘটনায় দুইজন নিখোঁজ ছিল। এর মধ্যে উদ্ধার শিশুটি নিখোঁজ যমজ বোন ইসরাত জাহান আদিফা ও ইসমত জাহান আলিফার মধ্যে একজন হবে বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। তাদের বাড়ি উপজেলার মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তাদের বাবা ওমান প্রবাসী মো. আলাউদ্দিন।

সন্দ্বীপ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, গুপ্তছড়া ঘাট থেকে ২৫ কিলোমিটার দূরে উড়িরচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে এটি যমজ দুই শিশুকন্যার মধ্যে কার লাশ, তা শনাক্ত করা যায়নি। লাশ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে স্পিডবোট ডুবির ঘটনা তদন্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনকে প্রধান করে এ কমিটি করা হয়। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার সকালে ৮টার দিকে কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে স্পিডবোট দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর