শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

তিন প্রান্তিকে ডরিন পাওয়ারের আয় বেড়েছে ৮০ শতাংশ

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে বিদ্যুৎ খাতের কোম্পানিটির আয় বেড়েছে ৮০ শতাংশের বেশি। মূলত তিনটি সাবসিডিয়ারি কোম্পানির আয় যুক্ত হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিদ্যুৎ খাতের কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮৪১ কোটি ১৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৬৫ কোটি ৫২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৩৭৫ কোটি ৬৫ লাখ টাকা বা ৮০ দশমিক ৭০ শতাংশ।

আলোচ্য সময়ে ডরিন পাওয়ারের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩৪ কোটি ৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৮৭ কোটি ৫১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৬ কোটি ৫৪ লাখ টাকা বা ৫৩ দশমিক ১৯ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫ টাকা ৩৮ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮ পয়সায়।

মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে তিন সাবসিডিয়ারি কোম্পানি। এর মধ্যে ডিএনপিজিএল ও ডিএসপিজিএলের আয় ও মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আর এ বছরের ১১ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা সিপিজিএল থেকেও কোম্পানিটি ভালো আয় ও মুনাফা করতে সক্ষম হয়েছে। এ তিন সাবসিডিয়ারি কোম্পানির আয় ও মুনাফার প্রভাব পড়েছে ডরিন পাওয়ারের মোট আয় ও মুনাফার ওপর।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ডরিন পাওয়ারের সমন্বিত আয় হয়েছে ৩৭৭ কোটি ৫৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১৩৮ কোটি ৩৬ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২৪ কোটি ৯৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা।

সম্পর্কিত খবর