শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

১১ মাসের সর্বনিম্ন লেনদেন

সামগ্রিক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের বৈশ্বিক এবং স্থানীয় বিভিন্ন ইস্যু বিনিয়োগকারীদের শঙ্কিত করে তুলছে। ফলে প্রতিদিনই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতা বাড়ছে। পাশাপাশি পুঁজিবাজারে ক্রমেই বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমছে। এতে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক লেনদেনের পরিমাণ ১১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে দাঁড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর ২০ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এ সময়ে আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট যোগ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে। অবশ্য শেয়ার বিক্রির চাপে এর পর থেকেই পয়েন্ট হারাতে শুরু করে সূচকটি। শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৫৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৫৮৫ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের।

ডিএসইতে গতকাল প্রায় ৩৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫২৯ কোটি টাকা।

সম্পর্কিত খবর