শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ভাগ্নে, ভাই-অর্থমন্ত্রী পালিয়ে গেলেন!

শ্রীলঙ্কার একজন সংসদ সদস্য বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে পালিয়েছেন। তার নাম নিপুনা রানাওয়াকা। তিনি দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ভাগ্নে।

শ্রীলঙ্কার নিউজ পোর্টাল নিউজ কাস্টার এ খবর দিয়ে জানিয়েছে, ঘটনাস্থল দক্ষিণ শ্রীলঙ্কার মাতারা জেলার উরুবোক্কা। রানাওয়াকা এক অনুষ্ঠানে যোগ দিতে ওই এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে একদল ব্যক্তি ঘিরে ধরে। নিপুনা রানাওয়াকা অবশ্য নিজের গাড়িতে উঠে এলাকা থেকে দ্রুত চলে যেতে সক্ষম হন।
ওদিকে, শ্রীলঙ্কার সদ্য সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে দেশটির প্রাচীনতম এবং প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কলম্বোর রাতমালানা থেকে একটি প্রাইভেট জেটে করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশটির বিমানবন্দর এবং বিমান পরিষেবা সংস্থা (এএএসএল) বাসিল রাজাপাকসের দেশত্যাগের খবরকে গুজব বলছে।

শ্রীলঙ্কার ইংরেজি পত্রিকা ডেইলি মিরর জানিয়েছে, রাতমালানা ছেড়ে যাওয়া যে ফ্লাইটে করে বাসিল রাজাপাকসে দেশত্যাগ করে দুবাই গেছেন বলে বলা হচ্ছে, সেটির মালিক যুক্তরাজ্যের একজন কোটিপতি।
উল্লেখ্য, বাসিল রাজাপাকসে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আপন ভাই। স্বাধীনতা অর্জনের পর দেশটির ইতিহাসে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এমতাবস্থায় সারাদেশে সরকার বিরোধী তীব্র বিক্ষোভের মুখে এ মাসের শুরুতেই (৩রা এপ্রিল) নিজ মন্ত্রিসভা বিলুপ্ত করে ভাই বাসিল রাজাপাকসেকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

 

সম্পর্কিত খবর