শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

পাকিস্তান পার্লামেন্টের নতুন স্পিকার পারভেজ আশরাফ

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার হলেন পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ। অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি ও ডনের প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার শপথ নেবেন পারভেজ আশরাফ। তিনি এর আগে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধিতায় লিপ্ত হন তিনি।

তবে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরীফ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্য দলগুলো স্পিকার, সিনেট চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রাদেশিক গভর্নর ইত্যাদি পদগুলোর বিষয়ে যতটা আগ্রহী, মন্ত্রী হতে ততটা আগ্রহী নন। তারা মন্ত্রিসভায় না গিয়েই শাহবাজ সরকারকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে শাহবাজ শরীফ চাইছেন, মন্ত্রিসভা যেন হয় সর্বদলীয়।

এদিকে, আজই পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। এই অধিবেশন হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ওই দিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সম্ভবত তা আজ হবে।

আসাদ কায়সার পদত্যাগ করার পর পার্লামেন্টের স্পিকারের পদটি শূন্য হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে তিনি পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সর্দার আয়াজ সাদিককে সুপ্রিম কোর্টের নির্দেশনার মোতাবেক অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন।

সম্পর্কিত খবর