শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

‘মার্চে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় পৌনে দুই লাখ মানুষ’

দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সদ্য শেষ হওয়া মার্চ মাসে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় পৌনে দুই লাখ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানায় অধিদফতর।

ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এবং মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন নিয়ে বুধবার (১৩ এপ্রিল) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘মার্চে সারাদেশে এক লাখ ৭০ হাজার ২৩৭ জন ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় ৩৬ হাজার ৯১২ জন।’

তিনি বলেন, ‘পুরো দেশের রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬ হাজার ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৪১৬ জন, খুলনা বিভাগে ৩৬ হাজার ২০৯ জন, বরিশালে পাঁচ হাজার ৪১৫ জন, সিলেটে ১১ হাজার ১৯৩ জন, রাজশাহীতে ১২ হাজার ৪৮৪ জন, রংপুরে ১০ হাজার ৫৬৫ জন এবং ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯০৯ জন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, গত ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত হাসপাতালে সবচেয়ে রোগী এসেছে যাত্রাবাড়ী এলাকা থেকে, ১১৫০ জনের মতো। এরপর মিরপুর থেকে ৫৫০, পর্যায়ক্রমে দক্ষিণখান থেকে ৫০০, বাড্ডা থেকে ৩০০, মোহাম্মদপুর থেকে ২৫০, কদমতলি থেকে ২৫০, মতিঝিল থেকে ১৫০, ডেমরা থেকে ১৫০, পল্লবী থেকে ১৫০, শ্যামপুর থেকে ১৫০, আদাবর থেকে ১৫০ এবং আশুলিয়া থেকে ১০০ জন রোগী এসেছেন। এছাড়া রমনা, লালবাগ, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, সবুজবাগ, খিলগাঁও, কাফরুল এলাকা থেকে অন্তত ৫০ জন করে রোগী হাসপাতালে এসেছেন।

অধিদফতরের মুখপাত্র আরও বলেন, ‘গত ৮ থেকে ১৫ মার্চ ঢাকার বাইরের এলাকা থেকেও রোগী এসেছেন। বিভিন্ন জায়গা থেকে এসেছেন অন্তত ৪০০ জন। সবচেয়ে বেশি এসেছেন টঙ্গী থেকে, অন্তত ২৫০ জন। জয়দেবপুর ও নরসিংদী থেকে ১০০ জন করে এসেছেন। এছাড়া কেরানীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবপুর, শ্রীপুর, কাপাশিয়া, কালিয়াকৈর, মনোহরদি, মানিকগঞ্জ, লৌহাজং, গজারিয়া থেকে এসেছেন অন্তত ৫০ জন করে।

সম্পর্কিত খবর