শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নিউইয়র্কের ব্রুকলিনে ট্রেন স্টেশনে গুলি

নিউইয়র্কের ব্রুকলিনের ৩৬ স্ট্রিট সাবওয়ে স্টেশনে একটি ট্রেনে সাধারণ যাত্রীদের ওপর গুলি বর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম সিবিএস২ জানিয়েছে, একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়। ওই ট্রেনের দরজা খোলা মাত্র আক্রমণকারী ধোঁয়ার একটি বোমা ফাটায়। এরপর গুলিবর্ষণ করে।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রক্তাক্ত অনেকেই প্লাটফর্মের মেঝেতে পড়ে আছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সমন্বিত আক্রমণ।

গুলি ছাড়াও মানুষ অসুস্থ হয়ে পড়েছেন ধোঁয়ার কারণে। ধোঁয়ার মধ্যে শ্বাস-প্রশ্বাস নেওয়ায় অনেককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আক্রমণকারী নির্মাণ শ্রমিকরা পড়েন এমন একটি হলুদ রঙের জ্যাকেট পড়া ছিলেন এবং তার মুখে গ্যাস মাস্ক ছিল। তার গায়ের রঙ কালো।

এ ঘটনার পর স্টেশন ও আশপাশের এলাকা দিয়ে আপাতত চলাচল না করতে নির্দেশনা দিয়েছে পুলিশ।

প্রথমে স্টেশনে ধোঁয়া দেখে কেউ একজন দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী বিষয়টি তদন্ত করতে এসে দেখে গুলির আঘাতে অনেকে আহত হয়েছেন।

 

সম্পর্কিত খবর