শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৪০ দিন কাজ করেও মজুরি পাননি ৯৮১ শ্রমিক!

নাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয়ের অধীনে ৪০ দিন কর্মসূচির কাজ শেষ হলেও মজুরির টাকা পাননি ৯৮১ জন শ্রমিক। মজুরি বাবদ ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা পাওনা রয়েছে তাদের।

বিধি অনুযায়ী তালিকাভুক্ত ওই শ্রমিকদের মুজরির টাকা প্রতি সপ্তাহে তাদের মুঠোফোনে আসার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ শেষ হলেও মজুরির টাকা তারা পাননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন মো. আব্দুল হান্নান তথ্যটি নিশ্চিত করে আমাদের সময়কে বলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে মজুরির টাকা পেতে বিলম্ব হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২১৯ জন, বিয়াঘাটে ১২৯ জন, খুবজীপুরে ১০৮ জন, মশিন্দায় ১৬৮ জন, ধারাবারিষায় ১৭৫ জন, চাপিলায় ১৮২ জনসহ মোট ৯৮১ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত ২৯ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪০০ টাকা দিন হাজিরা চুক্তিতে কাজ করেছেন তারা।

ভুক্তভোগীদের টাকা না পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, তালিকাভুক্ত শ্রমকিদের বেশির ভাগই অতিদরিদ্র। মজুরির টাকায় তাদের সংসার চলে। কাজ শেষ হওয়ার পরও মজুরির টাকা না পাওয়ায় প্রতিদিন শ্রমিকদের কষ্টের কথা শুনতে হচ্ছে।

উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা বলেন, হতদরিদ্র শ্রমকিরা তাদের মজুরির টাকার ওপর নির্ভর করে সংসার চালানোসহ বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কিস্তির টাকা দিয়ে থাকেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর মজুরির টাকা না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন শ্রমিকরা।

 

সম্পর্কিত খবর