শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কর্তন!

কক্সবাজারের মহেশখালীতে সুন্নতে খতনা করার সময় ৮ বছর বয়সী শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন মহেশখালী সিপাহীরপাড়া এলাকার জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।

র‌্যাব কর্মকর্তা মো. বিল্লাল উদ্দিন বলেন, গত ২৮ নভেম্বর ৮ বছরের শিশুকে খতনা করার জন্য মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়ায় মেসার্স জাহেদ মেডিকোতে নিয়ে যাওয়া হয়। সেখানে জয়নাল আবেদীন নামের পল্লী চিকিৎসক খতনা করার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলেন। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার বাবা-মা তাকে অন্য হাসপাতালে ভর্তি করান।

বিল্লাল উদ্দিন আরও বলেন, ওই ঘটনার পর পল্লী চিকিৎসক ও তার সহযোগী শিশুর বাবা-মাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি শিশুর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১৫-এর অভিযানে মহেশখালীর সিপাহীরপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

মামলা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর