শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

চীনে আকরিক লোহার চাহিদা ও আমদানি কিছুটা বেড়েছে

এক সপ্তাহের ব্যবধানে চীনের আকরিক লোহার চাহিদা ও আমদানি কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, চীনের সব প্রদেশে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলে দেশটির সরকার কঠোর লকডাউন জারি করে। লকডাউনে দেশটিতে নির্মাণ ও উৎপাদন শিল্প খাতে ইস্পাতের চাহিদা কমে যায়। ফলে ধাতুটির কাঁচামাল আকরিক লোহার চাহিদাও দুর্বল হয়ে পড়ে। এ কারণে ৩ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে ধাতুটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে মহামারী ও লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে আমদানি বেড়েছে।

সাংহাই মেটাল মার্কেটের (এসএমএম) দেয়া তথ্যানুযায়ী, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চীনের বন্দরগুলোয় ৬৭টি জাহাজে করে ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টন আকরিক লোহা এসেছে। এক সপ্তাহের ব্যবধানে আমদানি ৭ লাখ ৩০ হাজার টন বেড়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৮ লাখ ৪০ হাজার টন কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, তানসেন প্রদেশে মহামারী পরিস্থিতি অনেকটাই শিথিল। আগামী সপ্তাহের মধ্যেই পুরো অঞ্চল থেকে লকডাউন উঠিয়ে নেয়া সম্ভব বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে আকরিক লোহার চাহিদা বাড়বে। লকডাউনে ধাতুটির চাহিদা বাধাগ্রস্ত হয়েছে। অবশ্য পূর্ব চীনে সংক্রমণ পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফলে অঞ্চলভেদে ধাতুটির চাহিদা ভিন্ন হতে পারে।

সম্পর্কিত খবর