শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

শিল্প-কারখানায় প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশ

শিল্প-কারখানায় প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। রমজানে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় ঘাটতি সামাল দিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। আজ থেকে আগামী ১৫ দিন অর্থাৎ ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা গ্যাস ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পেট্রোবাংলা।

গতকাল বিদ্যুৎ ভবনে আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজানে বিদ্যুতের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। বিশেষ করে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়। আগামী ১৫ দিন এ সময়টুকু শিল্প শ্রেণীর গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অব্যাহত উন্নয়নের ফলে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সুষম উন্নয়নে সম্মিলিতভাবে এ চাহিদা মোকাবেলা করা এখন সময়ের দাবি।

এর আগে, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বাড়ানোর কথা বলে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় প্রতিদিন ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। পেট্রোবাংলার পক্ষ থেকে গত ১ মার্চ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন এ সময় বন্ধ রাখার সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে।

সম্পর্কিত খবর