শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

বিএসটিআই থেকে পণ্যের হালাল সার্টিফিকেট দেয়া শুরু

পণ্যের মান সনদের পাশাপাশি হালাল সার্টিফিকেট দেয়া শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তিনটি প্রতিষ্ঠানের নয়টি পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর হালাল মান সনদবিষয়ক সংস্থা এসএমআইআইসির সদস্য হিসেবে ও দেশীয় পণ্যের রফতানি সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। হালাল সার্টিফিকেট দেয়ার এ প্রক্রিয়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগ এবং মাদ্রসা-ই-আলিয়া ও কওমি মাদ্রাসার বিশেষজ্ঞ প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট দেয়ার ফলে ব্যবসায়ীরা একটি পয়েন্ট থেকে পণ্যের মান সনদ ও হালাল সার্টিফিকেট পাবেন।

অনুষ্ঠানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইউনিট-১ এর পক্ষে নির্বাহী পরিচালক মদদ আলী ভিরানী, ইউনিট-২ এর পক্ষে পরিচালক তানভীর আলী এবং ইউনিট-৩ এর পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম। বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট গ্রহণ করা পণ্যগুলো হলো ওয়েফার বিস্কুট, লজেন্স, প্লেইন কেক, টফি, ওয়েফার বিস্কুট, চকলেট, বিস্কুট, ইনস্ট্যান্ট নুডুলস ও চিপস/ক্রেকার্স।

 

সম্পর্কিত খবর