শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

অ্যালুমিনিয়ামের সরবরাহ ঘাটতি নিরসনে রফতানি বাড়াচ্ছে চীন

রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ অ্যালুমিনিয়াম রফতানিকারক দেশ। কিন্তু পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে দেশটির রফতানি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোয় ধাতুটির উৎপাদন বর্তমানে তলানিতে ঠেকেছে। এ পরিস্থিতিতে বাজারে ধাতুটির অব্যাহত সরবরাহ ঘাটতি নিরসনে রফতানি বাড়াচ্ছে চীন।

তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সব মিলিয়ে ২৬ হাজার ৩৭৮ টন প্রাইমারি অ্যালুমিনিয়াম রফতানি করে। ২০১০ সালের পর এটিই মাসভিত্তিক সর্বোচ্চ রফতানি। এ বছরের প্রথম দুই মাসে দেশটির অ্যালুমিনিয়াম আমদানিতে ধস নেমেছে। এর মধ্য দিয়ে দেশটি ২০১৯ সালের পর প্রথমবারের মতো নিট রফতানিকারকে পরিণত হয়েছে।

দেশটির বাণিজ্য খাতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রূপান্তর। ২০২০ ও ২০২১ সালে চীন ব্যাপক পরিমাণ প্রাইমারি ধাতব ব্যবহার করেছে। স্থানীয় উৎপাদন চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় ওই দুই বছর দেশটিতে বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম আমদানি করতে হয়েছিল।

চলতি বছরের প্রথম দুই মাসে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে। মূলত সৌরবর্ষের ছুটি, কার্বন নিঃসরণ কমিয়ে আনা ও বিদ্যুতের নিয়ন্ত্রিত ব্যবহার উৎপাদনে নিম্নমুখী প্রভাব ফেলেছে। খবর নাসডাক।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীন ৬৩ লাখ ৩০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১ দশমিক ৪ শতাংশ। ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশটি ৬৪ লাখ ৫০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করেছিল।

সম্পর্কিত খবর