শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পাম অয়েল আমদানি ২১% বাড়িয়েছে ভারত

মার্চে ভারতের পাম অয়েল আমদানি এর আগের মাসের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। যুদ্ধের কারণে ইউক্রেন থেকে সূর্যমুখী কেনা সম্ভব হচ্ছে না। ফলে বিকল্প হিসেবে পাম অয়েলের দিকেই ঝুঁকতে হচ্ছে ব্যবসায়ীদের। খবর রয়টার্স।

তথ্য বলছে, ইউক্রেনিয়ান সূর্যমুখী তেলের ভারতের জন্য উপযুক্ত অবলম্বন ছিল সয়াবিন তেল। কারণ অতিরিক্ত শুল্ক ও ব্যয়ে ভারতকে পাম অয়েল কিনতে হচ্ছিল। কিন্তু সয়াবিনের সবচেয়ে বড় উৎস লাতিন আমেরিকার দেশগুলোয় ভয়াবহ খরার কারণে বিপাকে পড়েছে ভারতীয় ভোজ্য তেল আমদানিকারকরা।

বর্তমানে ভারতের বাজারে পাম অয়েলের চাহিদা পণ্যটির দামকে আকাশচুম্বী করে তুলছে। পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য এরই মধ্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত শনিবার প্রতি টনের দাম বেড়ে ৭ হাজার ২৬৮ রিঙ্গিতে উন্নীত হয়।

মার্চে ভারত ৫ লাখ ৫০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে। ফেব্রুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ৫৪ হাজার ৭৯৪ টন। চলতি মাসেও আমদানি ঊর্ধ্বমুখী থাকবে। তবে সূর্যমুখী তেল আমদানি আরো কমে যাবে। এমনটা জানিয়েছেন জি জি প্যাটেল ও নিখিল রিসার্চের ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ ভাই প্যাটেল।

ভারত যে পরিমাণ সূর্যমুখী তেল আমদানি করে, তার ৯০ শতাংশই আসে ইউক্রেন ও রাশিয়া থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি সরবরাহ করে ইউক্রেন। ভারত মার্চে দেশটি থেকে ২ লাখ ১০ হাজার টন সূর্যমুখী তেল আমদানি করেছে।

সম্পর্কিত খবর