শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সেই প্রথম প্রেমে পড়লেন যৌনকর্মী রাজিয়া

অভাবের তাড়নায় পতিতাবৃত্তিকেই বেছে নিয়েছিলেন বাংলাদেশের রাজিয়া বেগম। বেঁচে থাকার একমাত্র কারণ ছিল তার মেয়ে। তাছাড়া রাস্তায়, এক বেলা না খেয়ে কোনরকমে দিন কাটছিল। নিঃস্বার্থভাবে কেউ পাশে দাঁড়ায়নি। যখন কেউ এসেছে তাঁর বিনিময়ে কিছু না কিছু রাজিয়াকে দিতে হয়েছে।

তাই একমাত্র মেয়েকে খাওয়াতে বেছে নিয়েছিলেন পতিতাবৃত্তিকেই। প্রতি রাতে ছোট ফুটফুটে মেয়েকে বাড়িতে রেখে বেরিয়ে পড়তে হত তাকে। মেয়ে শুধু একটাই কথা জিজ্ঞাসা করত “এত রাতে কেন কাজে যাচ্ছ আম্মা?” উত্তরে বিশেষ কিছুই বলতে পারতো না। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে একটা কথাই আসতো, “আমার এতো রাতে কাজ করতে যেতে ভালো লাগে না।”

কিন্তু একদিন রাজিয়ার দেখা হল এক ভিক্ষুকের সঙ্গে। সেদিন খুব বৃষ্টিও পড়ছিল। গাছের তলায় ভিজতে ভিজতে চিৎকার করে কাঁদছিলেন রাজিয়া। নিজের জমে থাকা দুঃখ ঝরে পড়ছিল বৃষ্টির জলের সঙ্গেই। সেই গাছের উল্টোদিকেই ছিলেন সেই প্রতিবন্ধী ভিক্ষুক আব্বাস। এর পরে ওই ভিক্ষুক রাজিয়ার নজর কাড়ার জন্য জোরে কাশলেন। রাজিয়ে ভেবেছিলেন আব্বাস টাকা চাইছে। সরাসরি জানিয়ে দিয়েছিলেন তাঁর কাছে কোনও টাকা নেই।

কিন্তু উল্টোটা ঘটল। আব্বাস রাজিয়াকে ৫০ টাকা দিলেন। সঙ্গে সাবধান করে বললেন যে ঝড় আসছে আর তাঁর বাড়ি ফিরে যাওয়া উচিত। এই বলে হুইল চেয়ারে করে চলে গিয়েছিলেন আব্বাস। সেই প্রথম রাজিয়াকে নিঃস্বার্থ ভাবে কেউ সাহায্য করেছিল। সেই প্রথম রাজিয়া কাউকে ভালোবেসেছিলেন।

রাজিয়া আর আব্বাস এখন চার বছরের বিবাহিত জীবন যাপন করছেন। আব্বাসকে তাঁর প্রাক্তন স্ত্রী প্রতিবন্ধকতার জন্য ছেড়ে গিয়েছিলেন। আর সেই প্রতিবন্ধকতাকেই ভালোবাসার সঙ্গে আগলে নিয়েছিলেন রাজিয়া।

সম্পর্কিত খবর