শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ওরাল সেক্স মানেই কি ক্যান্সার?

 

মুখ বা গলার ক্যান্সারের কারণ লুকিয়ে রয়েছে ওরাল সেক্সের অভ্যাসে। ধূমপানকে পিছনে ফেলে কর্কটরোগের অন্যতম কারণ হিসাবে উঠে আসছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সংক্ষেপে এইচপিভি।

‘মদ-সিগারেটের নেশা নয়, গলার ক্যান্সারের জন্য দায়ী ওরাল সেক্সের প্রতি আমার অতিরিক্ত আসক্তি।’ কর্কটরোগ ধরা পড়ার পর এক সাক্ষাত্‍কারে অকপট হয়েছিলেন হলিউড অভিনেতা মাইকেল ডগলাস।

‘বেসিক ইনস্টিংক্ট’ ও ‘ফেটাল অ্যাট্রাকশন’-এর মতো সুপারহিট ছবির নায়ক জানিয়েছিলেন, ২০১০ সালে তাঁর জিভের নীচে আখরোট আকৃতির টিউমার বায়োপসি করার পর স্টেজ ফোর ক্যান্সার ধরা পড়ে। ডগলাস স্বীকার করেছেন, যোনিলেহনের মাধ্যমে যৌন রোগের হাত ধরে তাঁর মুখগহ্বরে বাসা বাঁধে মারাত্মক এইচপিভি, যা যোনির, মুখের ও গলার ক্যান্সারের অন্যতম কারণ।

ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, গত প্রায় এক দশক জুড়ে বিশ্বব্যাপী যৌন অভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, আসক্তি বেড়েছে ওরাল সেক্সের প্রতি। এই কারণে সহজেই ছড়িয়ে পড়ছে এইচপিভি। তাঁদের মতে, শরীরের ভিজে অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ বেশি দেখা যায়। নিরাপত্তাহীন যৌনতার জেরে তাই মুখ, পায়ু, যোনি ও গলায় এইচপিভি সংক্রমণের সম্ভাবনা থাকে। জানা গিয়েছে, এই ভাইরাস প্রবল সংক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

বহুদিন ধরে মুখের ঘা না-শুকানো, মুখের কোনও অংশে দীর্ঘ দিন ধরে ব্যথা অনুভব করা, মুখগহ্বরে ও গলার ভিতর সাদা বা লাল ছোপ, ঢোক গিলতে অসুবিধা, গলায় কোনও দলা তৈরি হওয়া, নিঃশ্বাসে দুর্গন্ধ অথবা বিশেষ কোনও কারণ ছাড়াই অতিরিক্ত ওজন হ্রাস পাওয়া-এই সবই মুখ কিংবা গলার ক্যান্সারের উপসর্গ।

চিকিত্‍সকদের পরামর্শ, ওরাল সেক্স করতে গেলেও কন্ডোম ব্যবহার আবশ্যিক। এর ফলে মুখ ও পুরুষাঙ্গের মাঝে একটি আড়াল বজায় থাকে। আবার যোনির উপর ল্যাটেক্স-এর বর্গাকৃতি টুকরো ব্যবহার করেও এইচপিভি সংক্রমণের থেকে রেহাই মেলে।

অক্সপোর্ড অনলাইন ফার্মেসি’র চিকিত্‍সক হেলেন ওয়েবারলি জানিয়েছেন, ‘আমরা জানি বেশ কিছু যৌনাঙ্গের ক্যান্সার যেমন ভালভ্যাল, সার্ভিক্যাল, পেনাইল এবং অ্যানাল ক্যান্সারের সঙ্গে ওয়ার্ট অর্থাত্‍ ক্যান্সারবাহী ওয়ার্ট (আঁচিল) ভাইরাসের যোগসূত্র থাকে। স্বাভাবিক ভাবেই মুখের ক্যান্সারের পিছনেও এই ভাইরাসের অবদান সম্ভব।’ প্রতিষেধক হিসাবে ওরাল সেক্স-এর সময় কন্ডোম অথবা মুখে নিরাপত্তার আড়াল তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, নভেম্বরকে বিশ্বব্যাপী ‘মাউথ ক্যান্সার অ্যাকশন’ মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে। ক্রমে বেড়ে চলা মাউথ ক্যান্সারের দাপট সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে চলেছে অজস্র প্রচার অভিযান।

সূত্র: এই সময়

সম্পর্কিত খবর