একটি গোষ্ঠি আমাদের নিয়ে মিথ্যা রটনা করছে – অভি
‘সফলতায় ইর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠি নানাবিধ মিথ্যা রটনা করে যাচ্ছে’ এমন মন্তব্য করেছেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) নুরে আলম ছিদ্দিকী অভি।
‘আমরা তাদের শত্রু মনে করি না’, উল্লেখ করে নুরে আলম ছিদ্দিকী অভি বলেন, ‘আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সফলতায় ইর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠি আমাদের সম্পর্কে নানাবিধ মিথ্যা রটনা করে যাচ্ছে।তাদের মিথ্যাকে কর্মস্পৃহা হিসাবে গ্রহণ করে সামনে এগিয়ে যাবো।’
বৃহস্পতিবার গাইবান্ধা জেলার পাঁচজুম্মা গ্রামের মরহুম আতিকুর রহমানের পরিবারের কাছে মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ৩নং কুপতালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার (তারা), আলফা লাইফের ডিএমডি (ট্রেনিং) সাজেদুল বারী, এএসএম (সৈয়দপুর) ফিরোজ কবির, আবুল রায়হান চাকলাদার উপস্থিত ছিলেন।



