শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বৃহস্পতিবার

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। রাত ৯টায় এযাবতকালের সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০২১ সালের ২৬ এপ্রিল।

গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

সাইফুল হাসান চৌধুরী আরো জানান, বর্তমান সরকারের সময় গত ১১ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকহারে বেড়েছে। ২০০৯ সালের শুরুতে দেশের বিদ্যুতের মোট গ্রাহক ছিল এক কোটি আট লাখ। গত মার্চে তা দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখে। এ সময় দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৯৯ শতাংশে পৌঁছেছে।

পিডিবির হিসেবে, গত ১১ বছরের ১২৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র হয়েছে, যার ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার মেগাওয়াটে।

এ সময়ে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২৯২ শতাংশ বেড়ে ৫১২ কিলোওয়াট ঘণ্টা হয়েছে।

 

সম্পর্কিত খবর