শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

ভোজ্যতেলের কারসাজি ঠেকাতে মাঠে অনুসন্ধানী দল

ভোজ্যতেলের কারসাজি ঠেকাতে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান দল।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডে তথ্য-উপাত্ত অনুসন্ধানের উদ্দেশ্যে যায় দলটি।

অনুসন্ধানকালে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামঅয়েলের উৎপাদন, আমদানি, সরবরাহ চেইন, বর্তমান স্থিতি এবং ডেলিভারি অর্ডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে অনুসন্ধানী দল।

এ সময় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড তাদের দৈনিক উৎপাদন ২৪০০ টন, মাসিক উৎপাদন ৭২০০০ টন, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেলের মজুদের পরিমাণ যথাক্রমে ৬২০১ টন ও ৮৬৯৩ টন এবং পরিশোধিত ও অপরিশোধিত পামঅয়েলের মজুদ যথাক্রমে ৯৬৬৬ টন ও ২৮৩৬৫ টন রয়েছে বলে অনুসন্ধান দলকে জানায়।

এ ছাড়া সয়াবিন তেল বীজ ৩৫৭৩৭ টন মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন তারা। আর এদিনে সয়াবিন ও পামঅয়েলের সাপ্লাই অর্ডার (এসও) যথাক্রমে ৭২৫.৪ টন ও ৩১২.৪৮ টন বলেও তথ্য দেন তারা।

সম্পর্কিত খবর