শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, শিল্পকারখানা, রাস্তাঘাট, বসতির কারণে জমি কমে যাচ্ছে। চাহিদা মেটাতে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের উৎপাদন বাড়াতে হবে।

আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাশেমনগরে উচ্চফলনশীল ধানের জাত ব্রি ৮৯ ও ব্রি ৯২ এর বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের জনপ্রিয় ধান ব্রি ২৯-২৮। আমাদের বিজ্ঞানীরা এর থেকে উন্নতমানের ধান উদ্ভাবন করেছেন। ব্রি ৮৯-৯২ প্রতি শতাংশে এক মণ ধান হয়। বিঘা প্রতি উৎপাদন হয় প্রায় ৩০-৩৩ মণ। বাংলাদেশে বছরে প্রায় ২০-২৫ লাখ নতুন শিশুর জন্ম হয়। তাদের খাদ্য যোগানে আমাদের নতুন জাতের ধান কৃষক পর্যায়ে উৎপাদনে আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ প্রমুখ।

 

সম্পর্কিত খবর