শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আবারও হাড়কিপটে, চঞ্চল এবার ভূত

এক যুগ আগে নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাস জুটি তৈরি করেছিলেন জনপ্রিয় টিভি নাটক ‘হারকিপটে’। এরপর দীর্ঘদিন তারা আর কোনও কাজ করেননি। তবে বছর দুয়েক আগে ‘টাম কার্ড’ শিরোনামে একটি নাটক তৈরি করে এক হন তারা।

এবার তো পুরনো স্মৃতিকেই পর্দায় ফেরাচ্ছেন এই জুটি। তৈরি করছেন ‘হারকিপটে’ নাটকের নতুন কিস্তি। যেখানে পর্দায় ফিরছেন ওই সময় প্রচারিত নাটকের প্রায় সব তারকাই। নতুন নাটকটির নাম রাখা হয়েছে ‘হারাধনের একটি বাগান’।

নির্মাতা লাভলু জানান, আগের নাটকের পরের প্রজন্ম এতে দেখা যাবে। প্রথম নাটকে হারকিপটে ছিলেন আমিরুল চৌধুরী। তার স্ত্রী রাশেদা চৌধুরী। প্রতিবেশী ছিলেন আমিরুলের বন্ধু ও তার দুই সন্তান বৃন্দাবন-শাহনাজ খুশি।

নতুন নাটকে বৃন্দাবন দাসকে দেখা যাবে বাবা হিসেবে। হারকিপটে সন্তান হয়েছেন তারই দুই ছেলে সৌম্য ও দিব্য। এতে দেখা যাবে, মারা গেছেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশী। তারা এবার ভূত হিসেবে ফিরবেন।

সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এবারের নাটকটি বৃন্দাবন দাসের পরিবারকে নিয়ে। তবে মাঝেমধ্যেই চঞ্চল ও খুশি পুরনো কথা মনে করিয়ে দেবেন দর্শকদের।’

জানা গেছে, এতে বৃন্দাবনের স্ত্রীর ভূমিকায় থাকবেন নাজনীন চুমকী। নতুন নাটকে দুই কিপটে হিসেবে থাকবেন দিব্য ও সৌম্য। আর আত্মহত্যা করায় চঞ্চল ও খুশিকে ভূত হিসেবে দেখানে হবে। তারা তাদের বাড়ি পাহারা দিতে প্রায়ই হাজির হবেন।

নাজনীন চুমকী বলেন, ‘এখানে বৃন্দাবন দাসের দ্বিতীয় স্ত্রী হিসেবে আমাকে দেখা যাবে। আগেরজন ছিলেন তমালিকা কর্মকার। তিনি তো এখন দেশের বাইরে। তাই তাকে মৃত বলা হবে। আর আমার ঘরেই দুই সন্তান দিব্য ও সৌম্য।’

জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে নাটকটির শুটিং হয়েছে। আর আগামী দুই ঈদের বিশেষ আয়োজনে এটি প্রচারিত হবে।

 

সম্পর্কিত খবর