শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ক্ষমতা ছাড়লেন ইয়েমেনের প্রেসিডেন্ট

ইয়েমেনের একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি। আজ বৃহস্পতিবার নিজের ক্ষমতা ছাড়ার পাশাপাশি তার বিতর্কিত ডেপুটিকেও বরখাস্ত করেছেন। সাত বছর ধরে চলা যুদ্ধের ইতি টানতে সৌদি আরবের সমর্থনেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

মনসুর হাদির ঘোষণার পর সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারকে তিনশ’ কোটি ডলার আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে রিয়াদ। একই সঙ্গে তারা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছে।

২০১৬ সালের পর প্রথমবারের মতো গত শনিবার দুই মাসের যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি নতুন পদক্ষেপের ঘোষণা দেন।

এক টেলিভিশন ভাষণে মনসুর হাদি বলেন, ‘আমি অপরিবর্তনীয়ভাবে সংবিধান, উপসাগরীয় উদ্যোগ এবং তাদের নির্বাহী ম্যাকানিজমের সঙ্গে সঙ্গতি রেখে আমার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে হস্তান্তর করছি।‘

২০১৪ সালে হুতি বিদ্রোহীদের হামলার পর রাজধানী সানা থেকে উৎখাত হয় মনসুর হাদির সরকার। মনসুর হাদি যে কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তাতে একজন চেয়ারম্যান এবং তার সাত ডেপুটি রয়েছেন। এর নেতৃত্ব দেবেন রাশাদ আল-আলিমি। তার প্রতি সৌদি আরবের সমর্থন রয়েছে। এ ছাড়া দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তার নিবিড় সম্পর্ক রয়েছে।

 

সম্পর্কিত খবর