শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

‘জানাজা পড়তে তাকে ডাকিও’, চিরকুট রেখে স্কুলছাত্রীর আত্মহত্যা

ফেনীর দাগনভূঞা উপজেলায় খালার বাসায় বেড়াতে গিয়ে স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে দাগনভূঞা বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

সাবরিনা আফরিন নামের ওই কিশোরী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, যেটি নিয়ে তদন্ত করছে পুলিশ।

সেখানে লেখা আছে- ‘প্রিয় আমার মা ও বাবা, আশাকরি ভালো থাকবে; তাও আবার আমি মরে যাওয়ার পরে। ভেবেছিলাম তোমাদের একমাত্র মেয়ে আমি, যা করব সব মেনে নেবে। কিন্তু যারে ভালোবাসলাম তাকে দূরে সরিয়ে দিলে। বেঁচে থেকে কী লাভ, তাই মরে গেলাম। জানাজা পড়ার জন্য তাকে ডাকিও।’

দাগনভূঞা থানার ওসি হাছান ইমাম জানান, মেয়েটির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তার বাবার নাম ইসমাইল খান। তারা দাগনভূঞার উপজেলা শহরে ভাড়া বাসায় থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণ রয়েছে এর পেছনে।

সম্পর্কিত খবর