শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ইউরোপের তিনটি ব্র্যান্ড কিনেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৫০ বছর ধরে ব্যবসা করা তিনটি ইউরোপীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড কিনে নিয়েছে। পাশাপাশি একটি পুরোপুরি স্বয়ংক্রিয় ইনভার্টার ও নন-ইনভার্টার কমপ্রেশার উৎপাদন প্লান্টও কিনেছে কোম্পানিটি। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওয়ালটন হাইটেক।

আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করে বিশ্বের কিছু স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে ইতালিয়া ওয়েনবো-এসিসি এস আর এলের কাছ থেকে এসিসি, জানুসি ইলেকট্রোমেকানিকা ও ভারডিক্টার ব্র্যান্ড তিনটি কিনেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে ট্রেডমার্ক, ৫৭টি দেশের ব্র্যান্ড, গবেষণা ও উন্নয়নসংক্রান্ত সব ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টির পেটেন্টস, নকশা ও সফটওয়্যারের লাইসেন্স ওয়ালটন হাইটেকের মালিকানায় চলে আসবে। নতুন যে স্বয়ংক্রিয় প্লান্টটি কেনা হয়েছে, এর বার্ষিক সক্ষমতা ৩২ লাখ ইউনিট। ওয়ালটন হাইটেকের পর্ষদ ব্র্যান্ড অধিগ্রহণ ও নতুন প্লান্ট কেনাসংক্রান্ত চুক্তিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।

ওয়ালটন হাইটেক বার্ষিক কমপ্রেশার উৎপাদন সক্ষমতা ৪৮ লাখ ইউনিটে উন্নীত করবে, যা ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশে তাদের পণ্যের নতুন বাজার তৈরি করবে। বৈশ্বিক বাজারে পণ্য বিক্রির সুবিধার্থে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সাবসিডিয়ারি কোম্পানি, লিয়াজোঁ অফিস ও শাখা অফিসও স্থাপন করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়া হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের আয় হয়েছে ৩ হাজার ১৫২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৬৬৪ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৮ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে ২ হাজার ১৯২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে ব্যয় বেড়েছে ৩৮ শতাংশ। আর এ ব্যয় বাড়ার প্রভাবে চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ শতাংশ কমে ৪৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৬৪৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৭৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৪৮ পয়সা।

সম্পর্কিত খবর