শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

লেনদেনে ফিরছে পাঁচ ব্যাংক ও এক কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংক ও এক কোম্পানি লেনদেনে ফিরবে আজ। কোম্পানি ছয়টি হলো ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গতকাল কোম্পানিগুলোর লেনদেন বন্ধ ছিল।

ব্যাংক এশিয়া: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ।

ব্র্যাক ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ।

মার্কেন্টাইল ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি পর্ষদ।

শাহজালাল ইসলামী ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ।

উত্তরা ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি পর্ষদ।

রবি আজিয়াটা: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশের ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।

 

সম্পর্কিত খবর