শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

ফি বকেয়া থাকলে ডিপিদের আইপিও সুবিধা স্থগিত

পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনাকারী যেসব ডিপোজিটরি অংশগ্রহণকারী (ডিপি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (সিডিএস) ও বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি দীর্ঘদিন ধরে বকেয়া রেখেছে তাদের আইপিও কোটাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা স্থগিত করা হবে। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।

নির্দেশনায় বলা হয়েছে, সিডিএস ও বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি বকেয়া ডিপোজিটরি অংশগ্রহণকারীদের ডিএসইর (ট্রেক হোল্ডারস মার্জিন) রেগুলেশনস ২০১৩ এর রেগুলেশন ৩ ও সিএসইর (ট্রেক হোল্ডারস মার্জিন) রেগুলেশনস ২০১৩ এর রেগুলেনশন ৩ এর অধীনে প্রাপ্য ফ্রি লিমিট সুবিধা স্থগিত করা হবে। সংশ্লিষ্ট এক্সচেঞ্জের মালিকানা শেয়ারের বিপরীতে প্রাপ্য লভ্যাংশ স্থগিত থাকবে। যোগ্য বিনিয়োগকারী হিসেবে আইপিও/আরপিওর প্রাপ্য সুবিধা স্থগিত করা হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেক হোল্ডার কোম্পানি ও ডিপোজিটরি অংশগ্রহণকারীর নিবন্ধন সনদ নবায়ন স্থগিত থাকবে এবং নতুন ব্রাঞ্চ অনুমোদন ও ডিজিটাল বুথ অনুমোদন স্থগিত থাকবে।

 

সম্পর্কিত খবর