শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কফি রফতানিতে মাইলফলক স্পর্শ করেছে ভারত

২০২১-২২ মৌসুমে ভারতের কফি রফতানি নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রথমবারের মতো রফতানি আয় বিলিয়ন ডলার স্পর্শ করেছে। অতিরিক্ত জাহাজ ভাড়া এবং রাশিয়া-ইউক্রেনে চলমান যুদ্ধের মতো প্রতিবন্ধকতা সত্ত্বেও রফতানিতে মাইলফলক স্পর্শ করেছে দেশটি।

তথ্য বলছে, ২০২১-২২ মৌসুমে মূল্যমানের দিক থেকে ভারতের কফি রফতানি বেড়েছে ৪২ শতাংশ। দেশটি এ সময় ১০৪ কোটি ২০ লাখ ডলারের কফি রফতানি করে। অথচ আগের বছর পানীয় পণ্যটি রফতানির পরিমাণ ছিল ৭৩ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ডলার।

পরিমাণের দিক থেকেও পণ্যটির রফতানি ৩৫ শতাংশ বেড়েছে। ২০২১-২২ বিপণন মৌসুমে দেশটি ৪১ লাখ ৯০ হাজার টন কফি রফতানি করে। অথচ এর আগের বছর দেশটি সব মিলিয়ে ৩১ লাখ টন কফি রফতানি করেছিল।

কফি বোর্ডের সিইও এবং সেক্রেটারি কেজি জগদীশ বলেন, কফি রফতানিতে সরকার নির্ধারিত একটি উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরো বলেন, বৈরী আবহাওয়ায় বিশ্বের শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল পিছিয়ে পড়েছে। দেশটিতে উৎপাদন কমায় বিশ্ববাজারে পণ্যটির দাম লাফিয়ে বেড়েছে। এদিকে দাম বাড়ার সুবিধা নিতে উৎপাদন বাড়িয়ে দেয় ভারত। ফলে প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশটি রফতানি বাড়াতে সক্ষম হয়েছে। টানা দুই বছর ভারতে কফি উৎপাদন ভালো হচ্ছে।

কফি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রমেশ রাজা বলেন, আন্তর্জাতিক বাজারে কফির মূল্যবৃদ্ধি রফতানি বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও কফির চাহিদা ছিল আকাশচুম্বী। অতিরিক্ত জাহাজ ভাড়া, কনটেইনার সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিবন্ধকতা না থাকলে আমাদের রফতানি আরো ভালো হতে পারত।

সম্পর্কিত খবর