শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পচা পেঁয়াজ দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর

বরিশালে পচা পেঁয়াজ দেওয়ার প্রতিবাদ করায় এক উপকারভোগীকে মারধরের অভিযোগ উঠেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের কর্মীদের বিরুদ্ধে। নগরীর ভাটারখাল এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

তবে ডিলার মাইনুদ্দিন মোল্লার দাবি- তার ট্রাকসেলে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী রাসেল খান বলেন, দুই থেকে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা শেষে টিসিবির ট্রাক থেকে তিন কেজি পেঁয়াজ কিনে পচা পেঁয়াজ দেখতে পাই। তখন অবস্থানরত কর্মীদের বলি, তিন কেজি পেঁয়াজের মধ্যে এক থেকে দেড় কেজি পেঁয়াজ পচা। সরকার আপনাদের পচা পেঁয়াজ বিক্রি করতে বলেননি। তাহলে আমাকে কেন দিলেন? এ সময়ে বেশি পণ্য কিনতে চাইছি- এমন অভিযোগ এনে দুই কর্মী আমাকে লাথি ও ঘুসি মারেন। আমার মতো একজন গরিব মানুষকে তারা মারবে কেন? এ ঘটনার বিচার চাই।

রিয়াজ এন্টারপ্রাইজের ডিলার মাইনুদ্দিন মোল্লা বলেন, আমার এখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। টিসিবি অফিস থেকে পচা পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। পচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না, তা পৃথক করে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে টিসিবির বরিশাল অফিস প্রধান আল আমিন হাওলাদারকে একাধিকবার মোবাইল ফোনে কল ও খুদে বার্তা দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর