শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

এ আর রহমানের কনসার্ট নিয়ে বিতর্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টের আয়োজন করা হয় গত মঙ্গলবার। আর এতে প্রধান আকর্ষণ ছিলেন উপমহাদেশের কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক এ আর রহমান। কিন্তু টিকিটের গায়ে এ আর রহমান ছাড়া আর কারও নাম না থাকায় শুরু হয় বিতর্ক। যা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়ও।

এবার এ প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন মাইলস ব্যান্ডের অন্যতম গায়ক প্রতিষ্ঠাতা সদস্য হামিন আহমেদ। তার ভাষ্য, ‘এ আর রাহমান- একজন বিশ্ববিখ্যাত, প্রশংসিত, অত্যন্ত দক্ষ ও সম্মানিত শিল্পী। যার আছে দুই-দুটি গ্র্যামি পুরস্কার এবং প্রচুর দুর্দান্ত গান-কম্পোজিশন।

আশ্চর্যজনক পারফরমেন্সে মাত্রই আমাদের মুগ্ধ করেছেন তিনি। এটা ছিল বিসিবির উদ্যোগ প্রায় রাষ্ট্রীয় আমন্ত্রণ এটা। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও।’

এক ফেসবুক পোস্টে হামিন আহমেদ বলেন, ‘তবে আমরা মিউজিশিয়ানরা (সবাই না), ভক্ত সমস্ত নেতিবাচক প্রতিক্রিয়া, ঘৃণা, অপব্যবহার, অভিযোগের গরল তার ওপর ঢেলে দিলাম। অভিযোগ তুললাম- এ আর রাহমান কীভাবে আমাদের সংস্কৃতি কলঙ্কিত করেছে, তিনি ভালো পারফরমেন্স করতে পারেননি- ইত্যাদি।’

ভেবে দেখুন, এই সমালোচনার একটি শব্দও তার সংগীতের ওপর বিশ্লেষণ করে গভীরভাবে লেখা বা গঠনমূলক নয়। তিনি যে গানগুলো পরিবেশন করেছিলেন সেগুলো নিয়েও বলা হয়নি। এই আলোচনায় মিউজিকের কিছুই নেই!

আমরা মাইলস প্রত্যেকেই সীমাবদ্ধতার সঙ্গে ইভেন্টে পারফর্ম করেছি। আমাদেরকেও বাদ রাখেনি। এ আর রাহমানের সঙ্গে সমস্ত বাংলাদেশি (মাইলসসহ) পারফর্মারদের সঙ্গে ফ্রি সুইংয়ে যেন গালি দেওয়ার সুযোগও নিলো তারা।

আমরা এটা পারি না! আপনি করবেন? প্যাশন থেকে চার দশক ধরে সংগীত করছি। আমি একজন শিল্পী/ সংগীতশিল্পী এবং মাইলস একটি ব্যান্ড হিসেবে এক মিনিটও নিজেদের ছোট করার সুযোগ দিতে চাইনি।

আমি লজ্জিত যে, আমাদের দেশে আমন্ত্রিত একজন সম্মানিত অতিথির সঙ্গে এমন আচরণ করা হলো।

তার সংগীত ও গৌরবান্বিত পরিবেশনাকে কালিমা দিলো। আ্মাদের এই ধরনের আচরণ বা অভ্যাস একান্তই আমাদের। আমরা এত নিচে পৌঁছে গেছি ভাবতেও লজ্জা লাগে! নিজেদের ঘৃণা জানানো উচিত! সত্যই তাই!’

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ২০২০ সালের মার্চে এই কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এবার করোনার প্রকোপ কমায় ফের সেই কনসার্ট করার সিদ্ধান্ত নেয় তারা। আর এই কনসার্টে কিংবদন্তি সংগীতশিল্পী ও পরিচালক এ আর রহমানের পাশাপাশি মঞ্চে সংগীত পরিবেশন করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ ও দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস।

 

সম্পর্কিত খবর