শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকাইন্দা এলাকায় লিলি কেমিক‍্যাল কারখানায় বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- বায়েজিদ (৩০), আকালু (৩৫), রোকন (২৫), খাদেমুল (২৬), সজীব (৩০), রিপন (২৮), মেহেদী (২১), রাসেল (২২) ও মুজাহিদ (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৯ জন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সবারই জরুরি বিভাগের চিকিৎসা চলছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা বাতেন জানান, কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। কয়েকজনের অবস্থা খুবই খারাপ। এখন কথা বলতে পারছি না রোগীদের নিয়ে ব্যস্ত আছি।

 

 

সম্পর্কিত খবর