শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

মাকে মারধর করায় ছেলে আটক

 

সাভারের বিরুলিয়ায় টাকা না দেওয়ায় মাকে মারধর করে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোর। পরে মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বুধবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস। এর আগে মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক কিশোর বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের পোশাকশ্রমিক আলম মিয়ার ছেলে। সে স্থানীয় রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মায়ের কাছে খরচের টাকা চায় ওই কিশোর। টাকা না দেওয়ায় মাকে মারধর করে সে। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

 

 

সম্পর্কিত খবর