শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

বিএসএলের ১১তম এজিএম অনুষ্ঠিত

বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের (বিএসএল) ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিসের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডার প্রতিনিধি ও বিডিবিএলের এমডি ও সিইও কাজী আলমগীর উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডার ও পর্ষদ পরিচালক মো. খোরশেদ হোসেন, বিডিবিএলের ডিএমডি মো. রিফাত হাসান, কোম্পানির সিইও মো. শফিকুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মুহাম্মদ আয়ুব আলী। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব কামরুল হক মারুফ। ওই সাধারণ সভায় কোম্পানির ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয়। কোম্পানির ওই সাধারণ সভায় ২০২১ সালে হোল্ডিং কোম্পানি বিডিবিএলকে ৪ কোটি টাকা নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা অনুমোদন করা হয়।

 

সম্পর্কিত খবর