শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত

সেবা মাস উদযাপন উপলক্ষে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নারায়ণগঞ্জ শাখা কর্তৃক বীমাকৃত সিটি ব্যাংকের ভিআইপি রোড শাখার গ্রাহক মেসার্স প্লাটিনাম প্রিন্ট অ্যান্ড প্যাকের ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়। ওই ফ্যাক্টরির অগ্নিবীমা দাবির ১ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৮৪০ টাকার মধ্যে এর আগে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ৮৬ লাখ ৫৯ হাজার ৮৪০ টাকার চেক তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান মেসার্স প্লাটিনাম প্রিন্ট অ্যান্ড প্যাকের এমডি মীর রায়হান আলীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারী; পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও মো. আবুল হাসেম; সিইও কাজী মোকাররাম দাস্তগীর, এএমডি আবুল কালাম আজাদ; ডিএমডি অ্যান্ড হেড অব ক্লেইম মোহাম্মদ সেলিম; সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম; কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহীন মিয়া ও নারায়ণগঞ্জ শাখার ইনচার্জ মোহাম্মদ আলী।

 

সম্পর্কিত খবর