চট্টগ্রামে চলছে পিটুপির সপ্তাহব্যাপী মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো
একই ছাদের নিচে ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালের সব ধরনের প্রডাক্ট ও সেবা সুলভে সবার কাছে পৌঁছে দিতে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ ও আগ্রাবাদ অ্যাক্সেস রোডের দুই শোরুমে শুরু হয়েছে পিটুপির সপ্তাহব্যাপী ‘মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ এক্সপোতে নির্ধারিত পণ্যের ওপর থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফার। আগামী ২ এপ্রিল পর্যন্ত এক্সপো চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এক্সপো সবার জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে গত সোমবার নগরীর মেহেদীবাগের পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেগা এক্সপোর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী, পিটুপির এমডি আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, নাজিম উদ্দিন খান ও স্থপতি রতন মণ্ডল, সিইও মোহাম্মদ ফাহিম, এজিএম রামেন দাশগুপ্ত, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন নাজমুল বিন আবেদীন রুবায়েত প্রমুখ।



