শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঈদে আসছে মোশাররফের ‘হোয়াট ইজ লাভ’

চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ মুক্তি পায় ২০১৩ সালে। যেখানে নির্মাতা পোস্টারে ব্যবহার করেছেন ‘হোয়াট ইজ লাভ’ শব্দ তিনটি। সেই সিনেমাতে তারা বলতে চেয়েছেন ভালোবাসা কী?। এবার ‘হোয়াট ইজ লাভ’ নামে নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সঙ্গে আছেন সারিকা সাবা। আসছে ঈদের সাত পর্বের বিশেষ ধারাবাহিকে দেখা যাবে তাদের। গোলাম রাব্বানীর রচনায় এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

নির্মাতা জানান, রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটিতে বিদেশফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে আর বিয়ে পাগল নারীর চরিত্রে থাকছেন সারিকা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে।

তুহিন হোসেন বলেন, ‘আমি মনে করি ভালোবাসার নির্দিষ্ট কোনও সংজ্ঞা আসলে নেই। একেকজনের কাছে ভালোবাসা একেকরকম। প্রত্যেকে তার মতো করে ভালোবাসার একটা সংজ্ঞা তৈরি করে নেয়। সে তার মতো করেই ভালোবাসে। এই যে প্রতিটি মানুষ ভালোবাসার নানান সংজ্ঞা তৈরি করেছে, এটাকেই আমরা হোয়াট ইজ লাভ বলতে চেয়েছি।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ। এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি ঈদের সাতদিন প্রচারের কথা রয়েছে।

সম্পর্কিত খবর