শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

শাকিবের সঙ্গে এবার মার্কিন নায়িকা

চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবি হতে যাচ্ছে ‘রাজকুমার’। ২৮ মার্চ তার জন্মদিন উপলক্ষে নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে জনপ্রিয় এ নায়কের নতুন এই ছবির মহরত অনুষ্ঠিত হয়।

‘রাজকুমার’ পরিচালনা করছেন নির্মাতা হিমেল আশরাফ। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পাশাপাশি সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামে দুজন প্রবাসী বাংলাদেশী। আমেরিকায় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির অন্যতম চমক হচ্ছে এর নায়িকা হিসেবে থাকছেন একজন মার্কিন অভিনেত্রী।

তার নাম কোর্টনি কফি। মহরতে তিনিও উপস্থিত ছিলেন। পাশাপাশি নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন প্রভাবশালী বাংলাদেশী ও সিনেমার আন্তর্জাতিক পরিবেশকরা উপস্থিত ছিলেন। প্রথমবার বাংলাদেশী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জানিয়ে কোর্টনি কফি উচ্ছ্বাস প্রকাশ করেন।

জানা যায়, তিনি মার্কিন টিভি সিরিয়ালে অভিনয় করেন। অর্ধ শতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্যে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়েছে। পরিচালক হিমেল আশরাফ জানান, ‘রাজকুমার’ ছবির শুটিং হবে জুলাই নাগাদ।

সম্পর্কিত খবর