শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

চিকিৎসার জন্য ভারতে গিয়ে দুর্ঘটনার শিকার শিল্পী আলিফ

চিকিৎসার জন্য গত ২৫ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন জনপ্রিয় শিল্পী আলিফ আলাউদ্দিন। সেখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।

চেন্নাইয়ে চিকিৎসা নিয়ে ১৮ মার্চ ঢাকায় ফিরেছেন আলিফ। এখন তার চিকিৎসা চলছে রাজধানীর বারিধারার একটি হাসপাতালে। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস নিতে হয় তাকে।

১০ মার্চ চেন্নাইয়ের একটি হাসপাতাল থেকে বের হওয়ার পথে দুর্ঘটনার শিকার হন আলিফ। হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বাইরে বের হয়ে গাড়িতে ওঠার আগে এ দুর্ঘটনা ঘটে। এতে চোখে মারাত্মক আঘাত পান আলিফ।

দুর্ঘটনার খবরটি আলিফের স্বামী ফয়সাল তার ফেসবুকে দিয়েছেন। তিনি লেখেন, ‘ডায়ালাইসিস শেষ করে হাসপাতালের নিচে গেটের সামনে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম। আলিফ আমার পাশেই ছিল। হঠাৎ বিকট চিৎকার দিল সে। আমি ঘুরে দেখলাম, আলিফ হাতের ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে খেয়াল করলাম, তার সামনের স্টিলের গ্রিলে সে মাথায় আঘাত পাবে। আমি আমার হাত দিয়ে সেটা ঠেকাতে পারলাম ঠিকই, কিন্তু সে পড়ে গেল রেলিংয়ের চিকন গ্রিলের ওপর। চোখ ও কপালে আঘাত পেল। এরপর থেকে ওর সেন্স নেই। আমার সামনে পড়ে আছে আর কাঁপছে। চোখ ওপরের দিকে, মুখ বাঁকা হয়ে আছে, হাতের কনুইতে ব্যথা পেয়েছে। তখন কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল, তার জান বের হয়ে গেছে শরীর থেকে। হাসপাতালের গার্ড চিৎকার করে স্ট্রেচারের ব্যবস্থা করে নিয়ে যান ইমার্জেন্সিতে।’
ফয়সাল জানান, বর্তমানে আলিফের সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস, দুটি করে ইঞ্জেকশন আর ওষুধ চলছে।’

প্রসঙ্গত, সংগীতশিল্পী ও টেলিভিশন উপস্থাপিকা আলিফ আলাউদ্দিন পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত। এজন্য তার ডায়ালিসিস চলছে। তিনি দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী ও নজরুল সংগীতশিল্পী সালমা সুলতানার মেয়ে। মা সালমা সুলতানাও একই রোগে আক্রান্ত ছিলেন। ২০১৬ সালে তিনি মারা যান।

সম্পর্কিত খবর