শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

বেজিকাণ্ডে এবার গ্রেফতার শ্রাবন্তীর গাড়িচালক

বেজির গলায় শিকল পরিয়ে ছবি দিয়ে বিপাকেই পড়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে ভারতের বন্যপ্রাণীবিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা থেকে তলব করা হয়। আর এবার গ্রেফতার করা হয়েছে তার গাড়িচালককে।

বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে শ্রাবন্তীর গাড়িচালককে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

দ্য হিন্দুস্তানসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে দেখা যায়, শ্রাবন্তীর হাতে একটি বেজি, যেটির গলায় শিকল বাঁধা ছিল। সোশ্যাল মিডিয়াতে ছবিটি পোস্ট করার পরই তা নিয়ে হইচই শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ছবির জেরে শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান বন্যপ্রাণীবিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা। মূলত বেজিটি কোথা থেকে পাওয়া গেছে সেটিই জানতে চাওয়া হচ্ছিল তার কাছে।

ভারতের বন্যপ্রাণীবিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা বলছে, বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়িচালকের কাছে। সে কারণেই তার গাড়িচালককে গ্রেফতার করা হয়।

বুধবার জিজ্ঞাসাবাদ শেষে বাহিরে বেরিয়ে সাংবাদিকদের শ্রাবন্তী বলেন, যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম, সেটি নিয়ে তদন্ত চলছে। যার বেজি ছিল তিনিও এসেছেন। শুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।

সম্পর্কিত খবর