শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

ব্যারেলপ্রতি ১৭৫ ডলার স্পর্শ করবে জ্বালানি তেল

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ড ক্রুডের দাম প্রতি ব্যারেল ১৭৫ ডলার স্পর্শ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল রফতানি দুই-তৃতীয়াংশ কমে এলে এমনটা দেখা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে প্রতিদিন ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে থাকে রাশিয়া। এর পরিমাণ ২০ লাখ ব্যারেল কমে এলে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১৪৫ ডলার স্পর্শ করবে। সমুদ্রপথে রাশিয়ার জ্বালানি তেলের সরবরাহ ৪০ লাখ ব্যারেল কমে এলে প্রতি ব্যালের ব্রেন্ট ক্রুডের দাম ১৭৫ ডলার স্পর্শ করতে পারে বলে সতর্ক করেছে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর