শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

এলএমইতে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। সেশনের শুরুতে ধাতব পণ্যটির দাম বাড়ে প্রায় ৫ দশমিক ২ শতাংশ। শিল্প ধাতুটির প্রধান সরবরাহকারী রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে এমনটা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে স্থানীয় সময় সকাল ৬টায় অ্যালুমিনিয়ামের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন ৩ হাজার ৫২৬ ডলার। এর আগে একটি সেশনে পণ্যটির দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি টন দাঁড়ায় ৩ হাজার ৪৫৫ ডলারে। সিঙ্গাপুরভিত্তিক এ ব্যবসায়ী বলেন, বাজারে অনেক আশঙ্কা চলমান থাকায় অংশগ্রহণকারী ও বাজার নির্মাতারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। ফলে অ্যালুমিনিয়ামের ভবিষ্যৎ সরবরাহের জন্য তিন মাসের চুক্তিতে কোনো তারল্য দেখা যাচ্ছে না।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের লাগাম টেনে ধরতে রুশ পণ্যের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের দাম এরই মধ্যে অস্থির করে তুলেছে। বৈশ্বিক অ্যালুমিনিয়ামের ৬ শতাংশ উৎপাদন করে থাকে রাশিয়া এবং নিকেলের ১০ শতাংশ সরবরাহ করে থাকে দেশটি। একই সঙ্গে রাশিয়া প্রাকৃতিক গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ উৎপাদন করে থাকে, যা অ্যালুমিনিয়াম ও জিঙ্কের মতো ধাতু তৈরিতে ব্যবহূত হয়।

এদিকে দাম বাড়ার ফলে নিকেলের বাণিজ্যিক চুক্তি বন্ধ করে দিয়েছে এলএমই। এ সময় প্রতি টন নিকেলের দাম ১ লাখ ডলার স্পর্শ করলে এমন পদক্ষেপ নেয় এলএমই। ১১ মার্চের আগে নিকেলের বাণিজ্য ফিরিয়ে আনারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সম্পর্কিত খবর