শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

শিল্প খাতে আগাম কর প্রত্যাহারের প্রস্তাব বিসিআইয়ের

শিল্প খাতে আগাম কর প্রত্যাহারের প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এছাড়া মাইক্রো, কুটির ও ক্ষুদ্র শিল্প খাতের জন্য করপোরেট কর হার ১০ থেকে ১৫ শতাংশ নির্ধারণ করা, মূসক নিবন্ধিত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য উৎপাদনকারীদের জন্য কাঁচামাল আমদানির ক্ষেত্রে শূন্য থেকে ৫ শতাংশ মূল্য সংযোজন কর করার প্রস্তাব দেয় সংগঠনটি। পাশাপাশি রফতানি বিকল্প পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের জন্য মূসকের হার ৩-১০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব বিষয়ক আলোচনায় এমনটা জানায় বিসিআই। এ সময় সংগঠনটি শিল্পে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শূন্য থেকে ৩ শতাংশ উৎসেকর নির্ধারণের প্রস্তাব দেয় বিসিআই।

এ সময় শিল্প খাতে আগাম কর প্রত্যাহারের সুপারিশ করে বিসিআই জানায়, প্রতি মাসের নির্ধারিত তারিখে ভ্যাট রিটার্ন জমা দেয়ার সঙ্গে আগাম কর ফেরত দেয়ার কথা থাকলেও তা নিয়ে জটিলতা শুরু হয়। এতে আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বেশ জটিলতায় পড়তে হয়। ফলে আগাম করা প্রত্যাহার করা প্রয়োজন।

বৈঠকে মাইক্রো, কুটির ও ক্ষুদ্র শিল্প খাতে সব ধরনের ইউটিলিটির ওপর ভ্যাট অব্যাহতির সুপারিশও করা হয়। এছাড়া এ খাত ও তরুণ শিল্পোদ্যোক্তাদের জন্য ন্যূনতম পাঁচ বছর কর অবকাশ দেয়া এবং পরবর্তী সময়ে ১০-১৫ শতাংশ পর্যন্ত করা নির্ধারণের সুপারিশ করা হয়।

পরিবেশবান্ধব ও গ্রিন সার্টিফায়েড শিল্প প্রতিষ্ঠানের জন্য ২ শতাংশ কর রেয়াতের সুপারিশ করে। বৃহৎ শিল্পে ৩ শতাংশ, এসএমই খাতে ৫ শতাংশ ও কোনো প্রতিষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শ্রমিক নিয়োগে ২ শতাংশ কর রেয়াতের সুপারিশ করা হয় বৈঠকে। পাশাপাশি লভ্যাংশের ওপর ১০ শতাংশ কর আরোপের সুপারিশও করা হয়।

সম্পর্কিত খবর