শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

রুশ বিমান হামলায় ইউক্রেনে নিহত ২২

যুদ্ধবিরতির পর আবারও ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। সুমি শহরে রুশ বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। বিবিসি জানায়, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

সুমির শহরের গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার সারা রাত ধরে সেখানকার একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালায় রাশিয়া।

এই হামলাকে ‘গণহত্যা’ বলে ক্ষোভ জানিয়েছেন মেয়র। বিবিসিকে তিনি আরও বলেন, “এক রাতেই তিনটি বোমা আঘাত হানে। এটা ছিল ভয়াবহ এক রাত।

বিবিসির খবরে বলা হয়, শহরটির এক বাড়িতে নয়জন নিহত হয়েছে। ছয়টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও আরও অন্তত ২০টি বাড়ি এ হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার সতর্কতার পর প্রায় পাঁচ হাজার মানুষকে সুমি শহর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এরপরই সেখানে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী।

সম্পর্কিত খবর