শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

হোস্টেলে মুসলিম ছাত্রের সঙ্গে রুম শেয়ার, হিন্দু বাবার পোস্ট ঘিরে নিন্দার ঝড়

মুসলমান ছাত্রের সঙ্গে সরকারি এস এস কে এম হাসপাতালের হোস্টেলে এক হিন্দু ছাত্রের এক ঘরে থাকা নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ওই হিন্দু ছাত্রের বাবা ফেসবুক পোস্টে লিখেছেন, মুর্শিদাবাদের এক মুসলমান ছাত্রের সঙ্গে হোস্টেলে এক ঘরে রাখা হয়েছে আমার ছেলেকে। এ কেমন বিচার। ওদের সঙ্গে আমাদের হিন্দুদের রীতিনীতি, আচার-আচরণের তফাৎ আছে। একঘরে হিন্দু-মুসলিমকে রক্ষা কি সমীচীন? হিন্দু ছাত্রের বাবার এই পোস্ট ঘিরে নিন্দার ঝড় উঠেছে। চিকিৎসক সংগঠনের নেতা ডা. কৌশিক চাকি বলেছেন, এইরকম সংকীর্ণ মানসিকতা অসমীচীন। কারণ, চিকিৎসা বিদ্যা আয়ত্ত করার পর মানুষের চিকিৎসা করতে হয়।

রোগী হিন্দু না মুসলিম তার বিচার হয় না।

হোস্টেলে একঘরে হিন্দু-মুসলমান ছাত্রের থাকার মধ্যে কোনও ভুল নেই। আর চিকিৎসা আন্দোলনের নেতা ডা. শাহ আলম বলেছেন, হিন্দু-মুসলিম বিবেচনা না করে মানুষ হিসেবে নিজেদের ভাবুন অভিভাববকরা। সংশ্লিষ্ট হিন্দু ছাত্রও ফেসবুক পোস্টে জানিয়েছে, আমার বাবার মুসলিম ফোবিয়া আছে। কেন জানি না। তিনি মুসলিমদের একদম সহ্য করতে পারেন না। ওয়াসিম ভাইয়ের সঙ্গে রুম শেয়ার করতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। আপনারা ওয়াসিমকে জিজ্ঞাসা করে নিতে পারেন আমি তার সঙ্গে এতটুকু খারাপ ব্যবহার করেছি কিনা। হিন্দু ছাত্রটির এই পোস্ট পরিস্থিতি খানিকটা সামাল দিলেও এই যুগেও হিন্দু-মুসলিম তফাৎ করায় প্রশ্নের বুদবুদ থামছেই না।

সম্পর্কিত খবর