শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

‘১৮ ফাদারের একটা বাচ্চা কখনও মানুষ হয় না’

চলচ্চিত্র সংগঠনগুলোর চলমান কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ অনন্ত জলিল। নিজ ছবি ‘দিন-দ্য ডে’র গান প্রকাশ অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এমনকি সংগঠনগুলোর নির্বাচন চান না আলোচিত এ চিত্রনায়ক, নির্মাতা ও ব্যবসায়ী।

অনন্ত বলেন, ‘কোনও কিছু অতিরিক্ত ভালো না। আমি প্রথম থেকেই নির্বাচনের বিপক্ষে। নির্বাচনের কারণে আজকে ইন্ডাস্ট্রির এমন দশা হয়েছে। নিপুণ কিংবা জায়েদ যেই নির্বাচন করুক, সেটা বিষয় নয়। তারা একে অপরকে দোষারোপ করছেন, সেটাও বিষয় নয়। এখানে মূল সমস্যাটাই হচ্ছে নির্বাচন!’

চলচ্চিত্রের ১৮ সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সম্মানিত শিল্পী, পরিচালক, প্রযোজক এবং যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন; এমন সদস্যদের নিয়ে একটা কমিটি থাকলে- চলচ্চিত্রের একটা ফাদার থাকতো! কিন্তু এখন ১৮টা সংগঠনের একজন করে সভাপতি মানে ১৮টা ফাদার! ১৮ ফাদারের একটা বাচ্চা কখনও মানুষ হয় না।’

বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘দিন-দ্য ডে’ সিনেমার ‘চোখের বর্ষা’ মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে এই তারকা এমন মন্তব্য করেন। অনন্ত আগেই জানিয়েছিলেন ‘‘বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০টি সিনেমার সমান ‘দিন- দ্য ডে’ ছবির বাজেট!’’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা বর্ষা। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।

যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। আর সে কারণে বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে মুক্তি দেওয়া হবে।

 

সম্পর্কিত খবর