নির্বাচন কমিশনার বিএনপির কাছে অর্থবহ নয় : মির্জা ফখরুল
রাজনৈতিক দ্বন্দ্বেন মধ্য দিয়ে নির্ধারিত নতুন নির্বাচন কমিশন গঠন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার রেখে নির্বাচন কমিশন গঠন মানে সরকারের পছন্দের লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই।
শনিবার নির্বাচন কমিশন গঠনের পর কাছে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আগেও বলেছি এখনও পরিষ্কার করে বলছি, শুধু নির্বাচন কমিশন নয় যা কিছু করবে আওয়ামী লীগ তার নিজেদের লোকদের দিয়ে করবে। সুতরাং এই নির্বাচন কমিশন, ও নির্বাচন কমিশনার বিএনপির কাছে অর্থবহ নয়।



