শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিয়ের আসর ছেড়ে পালালেন বুবলী!

জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। পরিবারের পছন্দে আনিসুর রহমান মিলনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে বুবলীর সিদ্ধান্ত পছন্দের মানুষকে বিয়ে করবেন। আর সে পরিকল্পনা অনুযায়ী, বিয়ের দিন রোশানের হাত ধরে পালালেন তিনি! এ নিয়ে তুলকালাম কাণ্ড। তবে ঘটনাটি বাস্তবে নয়। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে।

এই সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছেন বুবলী। তিন নায়ক- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা।

নির্মাতা জসিম উদ্দিন জাকির বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মিলন ভাই বুবলীকে পাগলের মতো ভালোবাসনে। কিন্তু রোশানকে ভালোবাসেন বুবলী। যার কারণে বিয়ের আসর থেকে রোশানের হাত ধরে পালিয়ে যায় সে। এরপর নানা সিনেম্যাটিক ঘটনা ঘটে।’

বুবলী জানান, এটি রোমান্টিক অনেক সুন্দর গল্পের সিনেমা। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য- সবকিছুই ভালো লাগার মতো।

নির্মাতা জানান, গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুটিং ৩ মার্চ শেষ হবে ফিল্ম ভ্যালিতে। এরপর বিরতি দিয়ে ১৪ মার্চ থেকে শেষ লটের কাজ শুরুর কথা রয়েছে। সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে।

এদিকে, চলতি বছর ৬ ফেব্রুয়ারি গানের শুটিংয়ের মাধ্যমে এফডিসিতে ‘মায়া : দ্য লাভ’র প্রথম লটের দৃশ্যধারণ শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করছেন আলীনুর আশিক ভূঁইয়া।

সম্পর্কিত খবর