শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগের মদন গলিতে মায়ের সঙ্গে অভিমান করে দিনা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনা আক্তারের বাবা দেলোয়ার হোসেন বলেন, সন্ধ্যার পর তার মায়ের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে অভিমান করে। পরে সে সবার অগোচরে বাথরুমে যায়। অনেক সময় হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় তাকে ডাকাডাকি করলেও দরজা খুলে না। পরে দরজা ভেঙে দেখি আমার মেয়ে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

তিনি বলেন, এরপর তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢামেকে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান আমার মেয়ে আর নেই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। রাতে খিলগাঁও থানায় খবর দেওয়া হয়েছিল। তারা বিষয়টি তদন্ত করছে।

 

 

সম্পর্কিত খবর